নিজস্ব প্রতিনিধি :
রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচন ও সিলেকশন পদ্ধতিতে ভোট বর্জন। বিষয়টি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা No Boat No Vote ক্যাম্পেইন এর অংশ হিসেবে নেতাকর্মীদের প্রহসনের নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকতে সবাইকে তৃনমূলের সবাইকে নির্দেশনা দিয়েছেন ১১৪ পটুয়াখালী - ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান।

৫ আগষ্ট পরবর্তী সময় থেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্লাটফর্মে সরব রয়েছেন তিনি।
তার ব্যাক্তিগত ফেইসবুক আইডি থেকে আসন্ন ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আওয়ামীলীগের নেতাকর্মীদের ভোট প্রদান না করার আহবান জানানো নিয়ে একাধিক পোস্ট করা হয়েছে।
তাছাড়া তার নির্দেশনায় একাধিক স্থানে ভোট বর্জনের পোস্টারিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সার্বিক বিষয়ে মুঠোফোনে মহিববুর রহমান জানান, শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। আসন্ন পাতানো নির্বাচনে যাতে আওয়ামীলীগের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ ভোট প্রদান থেকে বিরত থাকে সেই বিষয়ে শেখ হাসিনার ক্লিয়ার নির্দেশনা রয়েছে আর সেই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য পটুয়াখালী -৪ আসনে মাঠ পর্যায়ে সকল স্তরের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিটি ইউনিয়নে থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ রয়েছে এবং নেত্রী মেসেজ ইতিমধ্যে তাদের পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে তার ফেইসবুক আইডি সচল রয়েছে এবং সেই সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্লাটফর্মে তিনি সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছেন তৃনমুলের নেতাকর্মীদের কথা শুনছেন সাধ্য অনুযায়ী তাদের পাশে দাড়িয়েছেন।
উল্লেখ্য, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী -৪ আসনের প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের মাধ্যমে শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরন কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত হয়েছেন এমপি মহিববুর রহমান।
<p>Editor: Hasanuzzaman<br>Address: Belvedere Rd, near ALIPORE ZOO, Alipore, Kolkata, West Bengal 700027</p>
Copyright © 2026