নিজস্ব প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগের উপজেলা পার্টি অফিস খোলা নিয়ে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের বিরুদ্ধে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে মিথ্যাচারের অভিযোগ উঠেছে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া Dhaka City AL Legal Cell এর টেলিগ্রাম প্লাটফর্মের ভার্চুয়াল আলোচনায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ কে বলতে শোনা যায় " আপা আমার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া, আমার দাদির মৃত্যুবরনের কারনে আমি এলাকায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আওয়ামীলীগের অফিস খুলেছি যা আওয়ামীলীগের পেইজে ইতিমধ্যে এসেছে "।
এদিকে ঐ যুবলীগ নেতার ফেইসবুক আইডেতে দেখা যায় ১৭ ফেব্রুয়ারি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের তালাবদ্ধ দরজার সামনে ৭ -৮ জন অনুসারী নিয়ে দাড়িয়ে থাকার এক ফ্রেমের একাধিক ছবি।

তবে পার্টি অফিসের তালা খোলা নিয়ে
তার এই দাবিকে মিথ্যাচার বলে অবহিতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন আওয়ামীলীগের তৃনমুল সহ আওয়ামীলীগের সাইবার যোদ্ধারা।

কলাপাড়া উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেন " আপনি ( শামীম আল সাইফুল সোহাগ) যে পার্টি অফিস খুলছেন কাদের নিয়া খুলছেন আমরা তো দেখলাম না খুলতে।
৫ ই আগষ্টের পর যারা রাজপথে মিছিল মিটিং করলো যারা মামলা হামলার স্বীকার হলো তাদের মধ্যে কার খোঁজ খবর নিয়েছেন।
আপনি যে নেত্রীর কাছে বললেন পার্টি অফিস খুলছেন কবে খুললেন আর কত- মিথ্যার রাজনীতি করবেন। পার্টি অফিসতো এখনও তালা মারা।
এটা শুধু নেত্রী না পুরো কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলার প্রতিটা তুৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিথ্যাচার। আপনি কার সাথে ঐক্যবদ্ধ হয়েছেন তা তৃনমূল জানতে চায়।
এসব নোংরামি রাজনীতি বাদ দিন ভাই, সঠিক কর্মীদের খোঁজখবর রাখুন। মনে রাখবেন- নেতা কিন্তুু আমরাই বানাই"

তার পোস্টে Rakibul Islam Ridoy নামের ফেইসবুক আইডি থেকে কমেন্ট করা হয় " এইবার কলাপাড়া টারে চাইটা খাইবে।
Yeamin Ahmed কমেন্ট করেন "মিথ্যা বলা থেকে বিরত থাকুন।
Sordar Jony লিখেন বিএনপির সভাপতির বেয়াই উনি।
Simu Mir লিখেন " আর কত মিথ্যাচার করবেন।
Md Jubayed Munsi লিখেন ৫ আগস্ট এর পরে অনেকবার সে অফিস খুলছে যেমন প্রোগ্রাম পরপরই অফিস ভাংছে তার বেয়াই তিনি ছবি তুলছে
এরকম শতাধিক সমালোচনা মূলক কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়লাপ হয়েগেছে।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ নামের ফেইসবুক আইডি থেকে পোস্ট করা হয় "কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ অফিস খোলার নামে কেন্দ্রীয় যুবলীগ নেতা শামীম আল সাইফুলের মিথ্যাচার। আপনি যে নেত্রীর কাছে বললেন পার্টি অফিস খুলছেন কবে খুললেন আর কত- মিথ্যার রাজনীতি করবেন। পার্টি অফিসতো এখনও তালা মারা।এটা শুধু নেত্রী না পুরো কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলার প্রতিটা তুৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিথ্যাচার। আপনি কার সাথে ঐক্যবদ্ধ হয়েছেন তা তৃনমূল জানতে চায়।
তাহলে নেত্রীর কাছে কেন বললেন না আমার আপন মেয়ের শশুর উপজেলা বিএনপির সভাপতি এবং পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের ডান হাত। কেন বললেন নি যে যেখানে ওয়ার্ড পর্যায়ের একজন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছেনা আপনি আপনার বেয়াইয়ের সাথে ব্যালেন্স করে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এবং আপনার প্রতিপক্ষ যারা আওয়ামীলীগের নেতাকর্মী আছে তাদের বিএনপির লোকজন দিয়ে হামলা মামলার শিকার করাচ্ছেন!মানুষ এখন আর বোকা নয় তাছাড়া নেত্রীর কাছেও সবার সব তথ্য আছে তাই এসব ভন্ডামি বাদ দেওয়া উচিত ভণ্ডামি করতে হলে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়ে ভন্ডামি করেন বেয়াইয়ের সাথে মিলে।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের মেয়ের শশুর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো: হুমায়ুন সিকদার। তার আপন ভায়রা রেমন সিকদার কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক।
<p>Editor: Hasanuzzaman<br>Address: Belvedere Rd, near ALIPORE ZOO, Alipore, Kolkata, West Bengal 700027</p>
Copyright © 2026