প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৫:৩১ পি.এম
যথাযোগ্য মর্যাদায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে একযোগে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিট ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনারে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মী।
জানাগেছে, ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং অর্থায়নে কলাপাড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ২টি পৌরসভা ও ৪ টি কলেজ এবং রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে এ কর্মসূচী পালন করা হয়েছে।
দীর্ঘ সময় ধরে ছাত্রলীগে উপরে অবৈধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবার একযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন শহীদ মিনার এবং নিজেদের উদ্যোগে তৈরি করা প্রতীকী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
পটুয়াখালী - ৪ আসনে ছাত্রলীগের সকল ইউনিটে একযোগে একুশে ফেব্রুয়ারি উদযাপন তৃনমূলে আশার আলোর সঞ্চয় করেছে। তাদের শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। যাতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহৎ আকারে না হলেও সকল ভয় ভীতি উপেক্ষা করে যার যার অবস্থান থেকে স্বল্প পরিসরে হলেও এবারের কর্মসূচি বরাবরের ন্যায় পালন করেছে।
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মুসা বলেন, একুশে ফেব্রুয়ারি যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে পটুয়াখালী -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান ছাত্রলীগের প্রতিটি ইউনিটের সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে কথা বলেছেন এবং কর্মসূচি পালনে সার্বিক অর্থায়নও তিনি করেছেন প্রতিটি ইউনিটিতে।
তাছাড়া ৫ আগষ্ট পরবর্তী সময়ে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ রাজপথে সবসময় আন্দোলন সংগ্রাম করে আসছে। ছাত্রলীগের সকল কর্মসূচিতে মহিববুর রহমান সার্বিক সহযোগিতা করেছেন বলেও জানান ছাত্রলীগ সভাপতি মুসা।
রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হেসেন বলেন, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটিতে বরাবরের ন্যায় এবারও সাবেক সংসদ সদস্য মহিববুর রহমানের সার্বিক সহযোগিতায় একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। তাছাড়া তিনি বলেন ছাত্রলীগ সকল নির্যাতন নিপিড়ন উপেক্ষা করে শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পটুয়াখালী ৪ আসন তথা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা,মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় অর্থ সহয়তা প্রদান করা হয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও এবার একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে সেজন্য তাদের ধন্যবাদও জানান সাবেক এই সাংসদ।
এছাড়া তিনি বলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি ছাত্রলীগ কে দিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করিয়েছেন।
তিনি আরো বলেন একজন সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে তিনি ছাত্রলীগের প্রতিটি ইউনিটের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
<p>Editor: Hasanuzzaman<br>Address: Belvedere Rd, near ALIPORE ZOO, Alipore, Kolkata, West Bengal 700027</p>
Copyright © 2026