নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৭ই আগষ্ট রাত ৯টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান শিবলী এর সঞ্চালনায় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান (মহিব)।
এ-সময় সংযুক্ত ছিলে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন তালুকদার,মৌডুবীইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মাহমুদ, চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,বড়বাইশদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ,চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল খান, রাঙ্ছাগাবালী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাহাথির মোহাম্মদ রেশাদ,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান (মহিব) বলেন, আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটবে এবং সেই মাহেন্দ্রক্ষণে পটুয়াখালী-৪ আসনের কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর থানার আওতাধীন এলাকার প্রায় ৫০ হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান।
মহিববুর রহমান বলেন, "নেত্রীর আগমনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি চলমান রয়েছে । ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে আমরা সার্বিক যোগাযোগ রাখছি এবং ইতোমধ্যে তালিকা প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই দুঃসময়েও আমাদের নেতাকর্মীরা সকল বাধা ও নির্যাতন উপেক্ষা করে দলের জন্য নিবেদন নিয়ে কাজ করে যাচ্ছেন।"
এর আগে, গত ১৫ আগস্ট রাত ৯টায় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সভাপতিত্বে সভায় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতালেব তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, মঞ্জুরুল আলম, মঞ্জুরুল ইসলাম,কলাপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারউদ্দীন আহম্মেদ মাসুম বেপারি, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আল সাইফুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক ইউসুফ আলী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নাসিরুদ্দিন সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যুক্ত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বাধীন বাংলার জাতির স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
<p>Editor: Hasanuzzaman<br>Address: Belvedere Rd, near ALIPORE ZOO, Alipore, Kolkata, West Bengal 700027</p>
Copyright © 2026