সর্বশেষ আপডেট :
৭.৬২ মিমি বুলেটের অভিযোগ: ‘ম্যাসিভ তদন্ত’ চেয়েও পাননি—সাখাওয়াত হোসেন এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ কলাপাড়ায় আওয়ামীলীগ অফিস খোলা নিয়ে শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগের মিথ্যাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার ড.মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার ঘোষণা যথাযোগ্য মর্যাদায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন  তিন দেশে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে কুয়াকাটায় বিএনপির বহিস্কৃত নেতার নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো জনতা  জামায়াত নেতার বিরুদ্ধে নির্বাচনে ইসলামি আন্দোলন থেকে প্রার্থী হওয়ায় সাইন্সল্যাব মসজিদের খতীব কে অব্যাহতির অভিযোগ শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক
এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ

এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ

ঢাকা ২৬ ফেব্রুয়ারি :​

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় প্রায় ১১ লাখ ভোট কমিয়ে নতুন করে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের ধারাবাহিকতায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর বিষয়ে জনসম্মতি যাচাই করতে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।

ওই গণভোটের ফলাফল ১৩ ফেব্রুয়ারি প্রথমবার গেজেটে প্রকাশ করা হয়েছিল।​সংশোধিত গেজেটে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। ফলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। এবারের সংশোধনীতে বাতিল ভোটের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। বাতিল ভোট বাদ দিলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha