সর্বশেষ আপডেট :
কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয়  যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক
রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তি

রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তি

পটুয়াখালী সংবাদদাতা :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির নির্বাচনী পথসভায় আওয়ামীলীগের সমর্থন নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলেয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার ২৪ জানুয়ারি রাতে উপজেলা আওয়ামীলীগের ঐ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২২/০১/২০২৫ ইং তারিখ দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ,নয়া দিগন্ত পত্রিকা সহ বেশ কিছু স্বনামধন্য জাতীয় পত্রিকায় প্রকাশিত এক বক্তব্যে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী দাবি করেছেন যে, “রাঙ্গাবালী উপজেলার সকল আওয়ামী লীগ এখন বিএনপিকে সমর্থন করছে।” যা মুহুর্তেই ভাইরাল হয় এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

তার এই বক্তব্য কে মিথ্যা,বিভ্রান্তিকর ও কাল্পনিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ।

বাস্তবতা হলো, রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনসমর্থিত রাজনৈতিক সংগঠন হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে রাজনীতি করছেন।

আবদুর রহমান ফরাজীর এ ধরনের অসত্য বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও জনবিচ্ছিন্নতা আড়াল করতেই তিনি এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন বলে আমরা মনে করি।

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপিকে সমর্থন করে না।

জনগণ বিএনপির মিথ্যাচার ও নেতিবাচক রাজনীতি বহু আগেই প্রত্যাখ্যান করেছে।

আমরা রাঙ্গাবালী উপজেলা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকুন।

অন্যথায়, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক ও গণতান্ত্রিকভাবে এর উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।

তাছাড়া তারা আরো বলেন ৫ই আগস্টের পর বিএনপির খুন, সন্ত্রাস,চাঁদাবাজি, নারিনির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা,অগ্নিসংযোগ, অত্যাচার ও জুলুম কে আড়াল করার জন্য এ বক্তব্য।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha