সর্বশেষ আপডেট :
লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক শূন্যতা পেরিয়ে তৃণমূলের আস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান (মহিব) ১৫ই আগষ্ট উপলক্ষে কলাপাড়া ও রাঙ্গাবালীতে আ’লীগের ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক
লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান (মহিব)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোরসালিন আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও সাবেক কাউন্সিলর খালিদ খান।

এছাড়াও ভার্চুয়াল সভায় আরও যুক্ত ছিলেন লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান প্যাদা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিবুল্লাহ মহিব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাদল হাওলাদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আসন্ন ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা এসেছে। এই ঘোষণা সফল করতে এবং তাঁর আগমনকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha