সর্বশেষ আপডেট :
৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক শূন্যতা পেরিয়ে তৃণমূলের আস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান (মহিব) ১৫ই আগষ্ট উপলক্ষে কলাপাড়া ও রাঙ্গাবালীতে আ’লীগের ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার
গানম্যান চাই হান্নান মাসুদের

গানম্যান চাই হান্নান মাসুদের

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের নিরাপত্তা ঝুঁকিতে থাকার কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে হান্নান মাসউদ গানম্যান চেয়ে আবেদন করেছেন। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমরা আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি নির্বাচনি মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার স্বার্থে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছি। এটি কেবল আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, আমি চাই সব ভোটার যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha