সর্বশেষ আপডেট :
কুয়াকাটায় বিএনপির বহিস্কৃত নেতার নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো জনতা  জামায়াত নেতার বিরুদ্ধে নির্বাচনে ইসলামি আন্দোলন থেকে প্রার্থী হওয়ায় সাইন্সল্যাব মসজিদের খতীব কে অব্যাহতির অভিযোগ শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের  বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী আসনে ভোটকেন্দ্র দখল নিয়ে জামায়াত – ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা কলাপাড়ায় বস্তাভর্তী অর্ধ কোটি টাকা সহ বিএনপি নেতা আটক কলাপাড়ায় বস্তাভর্তী অর্ধ কোটি টাকা সহ বিএনপি নেতা আটক আসন্ন নির্বাচন বর্জনের দাবিতে মহিপুরে ছাত্রলীগের লিফলেট বিতরণ কারাগারে অসুস্থ রমেশ মারা গেলেন, সাবেক মন্ত্রী হয়েও পেলেন না নুন্যতম চিকিৎসা আওয়ামীলীগ বিহীন নির্বাচনে নেতাকর্মীদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান
কুয়াকাটায় বিএনপির বহিস্কৃত নেতার নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো জনতা 

কুয়াকাটায় বিএনপির বহিস্কৃত নেতার নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো জনতা 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কুয়াকাটা সংবাদদাতা :
পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি সম্পত্তি দখল করে গড়ে তোলা একটি অবৈধ দোকানঘর ভেঙে অপসারণ করেছে স্থানীয় জনতা এবং পৌর বিএনপি।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার সরকারি জমি দখল করে সেখানে একটি দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি পরে স্থানীয়দের নজরে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ দখলের বিষয়টি ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে তা পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি জানতে পেরে কুয়াকাটা পৌর বিএনপিকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পৌর বিএনপি এবং স্থানীয় জনতার সমন্বয়ে দোকানটি ভেঙে অপসারণ করা হয়।
এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ বহিস্কৃত ঐ বিএনপি নেতার বিরুদ্ধে সাধারণ জনগণের উপরে হামলা,দখল এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha