সর্বশেষ আপডেট :
কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয়  যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক
পটুয়াখালীতে ট্রাক চলাচলে ঘোড়ার বাধা

পটুয়াখালীতে ট্রাক চলাচলে ঘোড়ার বাধা

পটুয়াখালী সংবাদদাতা :

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেন চৌধুরী প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

চারটি আসনের মধ্যে শুরু থেকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার প্রতীক ট্রাক।

অন্যদিকে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়াননি দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নুর ও মামুনের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নুরুল হক নুর ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের মধ্যে।

তবে এই দুই প্রার্থীর বাইরে আরেকটি শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।

স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, ট্রাক ও ঘোড়া প্রতীকের দুই প্রার্থী মূলত বিএনপির ভোটব্যাংকের ওপর নির্ভরশীল। সে ক্ষেত্রে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নীরবে ভালো ফল করতে পারেন দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ শাহ আলম।

এ ছাড়া গত ১৭ জানুয়ারি নুরুল হক নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালী-৩ আসনের দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দ্বিধা ও বিভক্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনী মাঠে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha