সর্বশেষ আপডেট :
শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের  বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী আসনে ভোটকেন্দ্র দখল নিয়ে জামায়াত – ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা কলাপাড়ায় বস্তাভর্তী অর্ধ কোটি টাকা সহ বিএনপি নেতা আটক কলাপাড়ায় বস্তাভর্তী অর্ধ কোটি টাকা সহ বিএনপি নেতা আটক আসন্ন নির্বাচন বর্জনের দাবিতে মহিপুরে ছাত্রলীগের লিফলেট বিতরণ কারাগারে অসুস্থ রমেশ মারা গেলেন, সাবেক মন্ত্রী হয়েও পেলেন না নুন্যতম চিকিৎসা আওয়ামীলীগ বিহীন নির্বাচনে নেতাকর্মীদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস: নির্বাচন কমিশন কেবল “অ্যাডমিনের ভুল” বলে দায় ঢাকতে চায়! এবার দিল্লিতে শেখ হাসিনার সাথে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতাদের সাক্ষাৎ
শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের 

শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের 

পটুয়াখালী প্রতিনিধি :

সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো:মহিববুর রহমান।

৫ আগষ্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে সক্রিয় থেকে দলের নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ এবং ভার্চুয়াল মিটিং করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিদর্শনা বাস্তবায়নের জন্য কাজ করায় তৃনমুলে প্রশংসা কুড়িয়েছেন মহিববুর রহমান।

আওয়ামীলীগ ছাড়া প্রহসনের নির্বাচন বয়কটেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে ব্যপক ভাবে প্রচারণা চালিয়েছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী আওয়ামীলীগ বিহীন নির্বাচন পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সবাইকে ধৈর্য ধরে সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহিববুর রহমান।

তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডিতে পোস্ট করে মহিববুর রহমান লিখেন

প্রিয় ১১৪ পটুয়াখালী ৪ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা এবং মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার সর্বস্তরের জনসাধারনকে যে কোন পরিস্থিতিতে ধৈর্য ও সাহসের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

কারন দিনশেষে আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং একই মাটির সন্তান। সেহেতু সবাইকে মিলেমিশে একসাথে থাকতে হবে এবং সহনশীলতা বজায় রাখতে হবে।

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামি লীগ বিহীন নির্বাচনে আমাদের আমাদের হারনোর কিছু নেই। আওয়ামী ছিলো আছে এবং জনতাকে সাথে নিয়েই ফিরবে। হতাশা কাটিয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে।

আমি অত্র এলাকার সকল জনগণের মঙ্গল ও শান্তি কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।বাংলাদেশ চিরজীবী হোক।

তার এই ফেইসবুক পোস্টটি ব্যপার ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে সবাই সাধুবাদ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha