সর্বশেষ আপডেট :
কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয়  যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক
১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস: নির্বাচন কমিশন কেবল “অ্যাডমিনের ভুল” বলে দায় ঢাকতে চায়!

১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস: নির্বাচন কমিশন কেবল “অ্যাডমিনের ভুল” বলে দায় ঢাকতে চায়!

 

ডেস্ক রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ডিজিটাল অবহেলার নগ্ন উদাহরণ সামনে এসেছে। প্রায় ১৪ হাজার সাংবাদিকের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ই-মেইলসহ অত্যন্ত সংবেদনশীল তথ্য ওয়েবসাইটে উন্মুক্ত হয়ে যায়।
এটি কোনো ছোটখাটো টেকনিক্যাল গ্লিচ নয়। এক রাষ্ট্রীয় সংস্থা, যা দেশবাসীর ভোটার ও সাংবাদিকদের তথ্য রক্ষার দায়িত্বে, সে কীভাবে এমন অদ্ভুত অব্যবস্থাপনা করতে পারে?
সংশ্লিষ্ট কর্মকর্তারা দোষ চাপাচ্ছেন “অ্যাডমিন ভুল করেছে” বলে। কিন্তু বাস্তবতা হলো—এটা প্রতিষ্ঠান, নেতৃত্ব ও সিদ্ধান্তগ্রহণকারীদের দায়িত্বহীনতার সরাসরি প্রমাণ। সাংবাদিকরা বারবার অনলাইন সিস্টেমের বিপদ নিয়ে সতর্ক করলেও, কমিশন তা উপেক্ষা করে ব্যবস্থা চালু করে।
সবচেয়ে বড় প্রশ্ন হলো—এই ১৪ হাজার সাংবাদিকের তথ্য এখন কোথায়? কপি হয়েছে কি, ডাউনলোড হয়েছে কি, তৃতীয় পক্ষের হাতে গেছে কি না—এর কোনো জবাব নেই।
প্রযুক্তির ব্যর্থতা নয়, এটা দায়িত্ববোধের ব্যর্থতা।
নির্বাচন কমিশন চাইলে অন্তত করতে পারত—
১. স্বাধীন ডিজিটাল ফরেনসিক অডিট।
২. কত ডাটা ফাঁস হয়েছে তার স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ।
৩. দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি।
নইলে এ ঘটনা হয়ে থাকবে আরেকটি “দুঃখ প্রকাশ” আর “খোঁজ নিচ্ছি” ফাইল।

উল্লেখ্য আজ সাংবাদিকদের, কাল ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের তথ্য ফাঁস হলে দায় নেবে কে?

 

কপি : আজকের কন্ঠ

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha