সর্বশেষ আপডেট :
টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয়  যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক পটুয়াখালী -৪ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান
শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের 

শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের 

পটুয়াখালী প্রতিনিধি :

সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো:মহিববুর রহমান।

৫ আগষ্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে সক্রিয় থেকে দলের নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ এবং ভার্চুয়াল মিটিং করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিদর্শনা বাস্তবায়নের জন্য কাজ করায় তৃনমুলে প্রশংসা কুড়িয়েছেন মহিববুর রহমান।

আওয়ামীলীগ ছাড়া প্রহসনের নির্বাচন বয়কটেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে ব্যপক ভাবে প্রচারণা চালিয়েছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী আওয়ামীলীগ বিহীন নির্বাচন পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সবাইকে ধৈর্য ধরে সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহিববুর রহমান।

তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডিতে পোস্ট করে মহিববুর রহমান লিখেন

প্রিয় ১১৪ পটুয়াখালী ৪ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা এবং মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার সর্বস্তরের জনসাধারনকে যে কোন পরিস্থিতিতে ধৈর্য ও সাহসের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

কারন দিনশেষে আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং একই মাটির সন্তান। সেহেতু সবাইকে মিলেমিশে একসাথে থাকতে হবে এবং সহনশীলতা বজায় রাখতে হবে।

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামি লীগ বিহীন নির্বাচনে আমাদের আমাদের হারনোর কিছু নেই। আওয়ামী ছিলো আছে এবং জনতাকে সাথে নিয়েই ফিরবে। হতাশা কাটিয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে।

আমি অত্র এলাকার সকল জনগণের মঙ্গল ও শান্তি কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।বাংলাদেশ চিরজীবী হোক।

তার এই ফেইসবুক পোস্টটি ব্যপার ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে সবাই সাধুবাদ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha