সর্বশেষ আপডেট :
দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার ড.মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার ঘোষণা যথাযোগ্য মর্যাদায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন  তিন দেশে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে কুয়াকাটায় বিএনপির বহিস্কৃত নেতার নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো জনতা  জামায়াত নেতার বিরুদ্ধে নির্বাচনে ইসলামি আন্দোলন থেকে প্রার্থী হওয়ায় সাইন্সল্যাব মসজিদের খতীব কে অব্যাহতির অভিযোগ শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের  বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী আসনে ভোটকেন্দ্র দখল নিয়ে জামায়াত – ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা কলাপাড়ায় বস্তাভর্তী অর্ধ কোটি টাকা সহ বিএনপি নেতা আটক
দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

অনলাইন ডেস্ক :

​বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে অনুষ্ঠিত এই সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হন। সভায় শেখ হাসিনা প্রথমবারের মতো নেতাদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন। এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং দেশের ময়দানে নামতে হবে।”

​শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ছাড়াও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ এলাকার বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরে দাবি করেন যে, অনুষ্ঠিত নির্বাচনটি ছিল একটি প্রহসন মাত্র। নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের দ্বিমুখী ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে থাকা অবস্থায় নির্বাচনের প্রশংসা করলেও নিজ দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন যে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে সাজানো নাটক হয়েছে। এমন দু-মুখো লোকের ওপর ভরসা না করে জনগণকে প্রকৃত সত্য জানানোর নির্দেশ দেন তিনি।

​শেখ হাসিনা বলেন, কেন এই নির্বাচনকে আওয়ামী লীগ ‘প্রহসন’ বলছে, তার উপযুক্ত ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে তিনি নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করার নির্দেশ দেন। আওয়ামী লীগ নেত্রী দাবি করেন, ভোট বয়কটের যে আহ্বান তিনি জানিয়েছিলেন, দেশের মানুষ তাতে তুমুল সাড়া দিয়েছে। বৈঠক শেষে নেতারা জনসম্পৃক্ততা বাড়িয়ে রাজপথে সক্রিয় হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha