সর্বশেষ আপডেট :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের ছায়া কি আবার ফিরছে?  ঐতিহাসিক দলিল: ‘বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া’ আন্তর্জাতিক নারী দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত  জ্বালানির ফাঁদ: বাংলাদেশ আবার ঋণের চক্রে পড়তে পারে ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ৭.৬২ মিমি বুলেটের অভিযোগ: ‘ম্যাসিভ তদন্ত’ চেয়েও পাননি—সাখাওয়াত হোসেন এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ কলাপাড়ায় আওয়ামীলীগ অফিস খোলা নিয়ে শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগের মিথ্যাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত 

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত 

পটুয়াখালী জেলা প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই মার্চ শনিবার রাত ১০ টায় টেলিগ্রাম প্লাটফর্মে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল হোসেন এর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান মহিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান।
বক্তব্য রাখেন, মাহমুদ হাসান রাসেল, সভাপতি মৌডুবী ইউনিয়ন আওয়ামীলীগ ও চেয়ারম্যান ৬ নং মৌডুবী ইউনিয়ন পরিষদ,মোঃ কামরুজ্জামান শিবলী,সাধারণ সম্পাদক ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও চেয়ারম্যান ২নং ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ, সাবেক উপ প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম সোহেল, রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকির আকন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদুল কবির প্রিতম।এসম উপজেলা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ছাত্রলীগ সকল সংগ্রামের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে। তাছাড়া ৫ আগষ্ট পরবর্তী বর্তমান অব্দি রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল প্রোগ্রামে অংশগ্রহণ এবং তা সফল ভাবে বাস্তবায়ন করায় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং ছাত্রলীগের উদ্যোগে সকল কর্মসূচী বাস্তবায়নে তিনু তাদের পাশে আছেন বলেও অভিমত প্রকাশ করেন।
এসময় তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আলোচনা সভায় ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চের কর্মসূচীও যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha