সর্বশেষ আপডেট :
দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয়  যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক পটুয়াখালী -৪ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি ইসলামী ব্যাংকে ‘আমীর কোটায়’ ২০ হাজার নিয়োগ, মেধা বিসর্জনের মহোৎসব কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মবার্ষিকী পালন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
“খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক

“খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক

অনলাইন ডেস্ক :

দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলের অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, “বাংলাদেশ অতীতেও বহুবার ষড়যন্ত্রের শিকার হয়েছে, এখনও সেই চক্রান্ত অব্যাহত রয়েছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।”

একটি অনলাইন টকশোতে দেওয়া বক্তব্যে নানক দাবি করেন, বিএনপির অনেক নেতা অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে গিয়ে ভোট চেয়েছিলেন এবং তখন ‘জামায়াত ঠেকানোর’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর তারা অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা জনগণের দল। আমাদের থামানোর মতো শক্তি কারও নেই। আমরা পিছু হটার রাজনীতি করি না।”

বর্তমান পরিস্থিতিকে ‘ষড়যন্ত্রের অংশ’ আখ্যা দিয়ে নানক অভিযোগ করেন, তথাকথিত অবৈধ ইউনুস সরকারের মাধ্যমে আওয়ামী লীগকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে, যার পেছনে দেশি-বিদেশি চক্রান্তকারীরা জড়িত।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু রাষ্ট্রীয় শত্রু নয়। তবে যদি তারা রাজনৈতিক প্রতিশোধের পথে হাঁটে, তাহলে ক্ষতিটা তাদেরই বেশি হবে।”

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো সংখ্যায় কম হলেও তাদের সহিংস রাজনীতি ভয়ংকর। তাদের সঙ্গে সম্পর্ক রাখা ভুল হবে।”

নানক আরও অভিযোগ করেন, একটি বিদেশি লবিস্ট গ্রুপ বিএনপি ও সরকারের ক্ষতি করতে সক্রিয় এবং তারা জামায়াতের পক্ষে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে।

দেশের স্বার্থে ঐক্যবদ্ধ রাজনীতির প্রয়োজন হলে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা যে কোনো সময় দেশে ফিরবো। আওয়ামী লীগের জোয়ার কেমন, তা সবাই জানে—এই জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, অনলাইনে সক্রিয় থেকে অপপ্রচারের জবাব দিতে এবং একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে।

সবশেষে তিনি বলেন, “অতীতের আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আছে—এখন দল আরও শক্তিশালী, আরও সংগঠিত। নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চলছে, তার যথাযথ প্রতিদান তারা পাবেন।”

সূত্র: অনলাইন টকশো

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha