সর্বশেষ আপডেট :
কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আ.লীগের ডজনখানেক নেতার বাড়িতে বিএনপির তান্ডব কলাপাড়ায় আ.লীগের লকডাউন কর্মসূচি পালন; বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল  লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক শূন্যতা পেরিয়ে তৃণমূলের আস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান (মহিব) ১৫ই আগষ্ট উপলক্ষে কলাপাড়া ও রাঙ্গাবালীতে আ’লীগের ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান
কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আ.লীগের ডজনখানেক নেতার বাড়িতে বিএনপির তান্ডব

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আ.লীগের ডজনখানেক নেতার বাড়িতে বিএনপির তান্ডব

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ডজনখানেক নেতাকর্মীর বাড়িতে বিএনপির নেতাকর্মী কর্তৃক ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতি ও শুক্রবার কলাপাড়া পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে কলাপাড়া পৌরসভার এতিমখানা এলাকায় অবস্থিত পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিববুর রহমানের পারিবারিক ভবনে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এসময় হামলাকারীরা ভবনের প্রধান ফটক ও সিসিটিভি ক্যামেরা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভবনের টাইলস, পানির লাইনসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।

এর পরদিন শুক্রবার সন্ধ্যায় উপজেলার আরও কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে ধারাবাহিক হামলা চালানো হয়।

হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিক খান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল সরদার এবং লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চুন্নু তালুকদারের ঘরবাড়ি। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নের আরও বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও একই ধরনের ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নেতাকর্মী ও স্থানীয়দের একাংশের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যক্ষ নির্দেশে ও অংশগ্রহণে একযোগে এসব হামলা চালানো হয়েছে। ঘটনার পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha