সর্বশেষ আপডেট :
কলাপাড়ায় আ.লীগের লকডাউন কর্মসূচি পালন; বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল  লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক শূন্যতা পেরিয়ে তৃণমূলের আস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান (মহিব) ১৫ই আগষ্ট উপলক্ষে কলাপাড়া ও রাঙ্গাবালীতে আ’লীগের ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে
কলাপাড়ায় আ.লীগের লকডাউন কর্মসূচি পালন; বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল 

কলাপাড়ায় আ.লীগের লকডাউন কর্মসূচি পালন; বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন।

দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মহিব ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, বর্তমান পৌর আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া কলাপাড়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা যুবলীগের সহ সম্পাদক রাকিবুল হাসান রকির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন উপজেলা ছাত্রলীগীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা হাসিব গাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ নেতা আশিক তালুকদার ও ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা জয়নাল মৃধা।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুল তালুকদার ও বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাইজিত বাপ্পির নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়।

অপরদিকে  মহিপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়াইব খান ও সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, কলাপাড়া পৌর শ্রমিক লীগের সভাপতি রাহাত গাজী, কলাপাড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনি সরদার ও সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রাতুলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল খন্দকারের নেতৃত্বে এবং কুয়াকাটা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি মিলন পহলোয়ান ও সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদারের নেতৃত্বে কুয়াকাটায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha