সর্বশেষ আপডেট :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের ছায়া কি আবার ফিরছে?  ঐতিহাসিক দলিল: ‘বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া’ আন্তর্জাতিক নারী দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত  জ্বালানির ফাঁদ: বাংলাদেশ আবার ঋণের চক্রে পড়তে পারে ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ৭.৬২ মিমি বুলেটের অভিযোগ: ‘ম্যাসিভ তদন্ত’ চেয়েও পাননি—সাখাওয়াত হোসেন এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ কলাপাড়ায় আওয়ামীলীগ অফিস খোলা নিয়ে শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগের মিথ্যাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার
শীতার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষে এমপি মহিববুর রহমানের কম্বল বিতরন 

শীতার্তদের মাঝে শেখ হাসিনার পক্ষে এমপি মহিববুর রহমানের কম্বল বিতরন 

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শীতার্তদের মাঝে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও তার পক্ষে নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরন করেছেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে ১২ জানুয়ারি থেকে  পটুয়াখালী – ৪ আসন তথা (রাঙ্গাবালী- কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার) প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যেসকল নেতাকর্মীরা এখনো দলের জন্য অনলাইন ও অফলাইনে কাজ করে যাচ্ছে তাদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে।

ইতিমধ্যে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা এবং মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে এবং যেসকল নেতাকর্মীরা এলাকা ছাড়া পালিয়ে বেড়াচ্ছেন তাদের পরিবারের হাতে কম্বল  তুলে দেওয়া হয়েছে বলে জানাগেছে। পর্যায়ক্রমে এই আসনের প্রায় ২ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরন করা হবে বলে জানাগেছে। 

এ বিষয়ে মুঠোফোনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থেকে এই আওয়ামীলীগের দুর্যোগ কালীন সময়ে একটিভ নেতাকর্মীদের কাছে সামান্য উপহার পৌঁছে দিতে পেরে আমি ধন্য মনে করছি।

তাছাড়া আমার পরিবার প্রায় ২ যুগ ধরে এই জনপদের সাধারণ মানুষের মাঝে শীতের সময়ে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এবার এই দুর্যোগের মুহুর্তে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তৃনমুলের নেতাকর্মীদের হাতে কম্বল পৌঁছিয়ে দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। যারা এই কাজে তাকে সহযোগিতা করেছেন তিনি তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তৃনমুলের আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের পাশে যার যার অবস্থান থেকে দাড়িয়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে উদ্ভুদ্ধ করারও আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha