সর্বশেষ আপডেট :
৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক শূন্যতা পেরিয়ে তৃণমূলের আস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান (মহিব) ১৫ই আগষ্ট উপলক্ষে কলাপাড়া ও রাঙ্গাবালীতে আ’লীগের ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার
ঐতিহাসিক দলিল: ‘বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া’

ঐতিহাসিক দলিল: ‘বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। সম্প্রতি এই ঐতিহাসিক ঘোষণার একটি পুরনো ভিডিও বা প্রামাণ্যচিত্র নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওটিতে খোদ মেজর জিয়াউর রহমানের কণ্ঠে সেই উত্তাল দিনের স্মৃতিচারণ ও স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে শোনা যায়।

ভিডিওতে প্রাপ্ত মেজর জিয়াউর রহমানের ভাষ্যমতে, ১৯৭১ সালের ২৭ মার্চ তারা চট্টগ্রামের রেডিও স্টেশন দখল করেন। সে সময় চট্টগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল এবং তারা ১৬তম ডিভিশনকে সেখানে নিয়ে আসছিল। এই প্রতিকূল ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই ওইদিন সন্ধ্যায় রেডিওতে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি।

ঐতিহাসিক সেই ঘোষণার স্মৃতিচারণ করে মেজর জিয়া বলেন, “আমাদের মহান জাতীয় নেতা ও বাংলাদেশের সুপ্রিম কমান্ডার শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি।”

তিনি তাঁর ঘোষণায় আরও উল্লেখ করেন যে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইতোমধ্যে একটি সরকার গঠিত হয়েছে। এছাড়া, ৭ কোটি ৫০ লাখ বাঙালির নির্বাচিত প্রতিনিধিদের একমাত্র নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই স্বীকৃতি দেওয়া হয় ওই ঘোষণায়।

মুক্তিযুদ্ধের ইতিহাসের এই অমূল্য দলিলটি আবারও প্রমাণ করে যে, ১৯৭১ সালের সেই উত্তাল মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই ঐক্যবদ্ধ হয়েছিল পুরো বাঙালি জাতি এবং তাঁর নির্দেশ ও নেতৃত্বেই সূচিত হয়েছিল বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ। ঐতিহাসিক এই ভিডিওটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে আরও বেশি সাহায্য করবে বলে মনে করছেন ইতিহাসবিদরা।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha