সর্বশেষ আপডেট :
কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মবার্ষিকী পালন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ বরগুনা জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল হালিম মোল্লা’র জানাজায় মানুষের ঢল কলাপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের ছায়া কি আবার ফিরছে?  ঐতিহাসিক দলিল: ‘বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া’ আন্তর্জাতিক নারী দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত  জ্বালানির ফাঁদ: বাংলাদেশ আবার ঋণের চক্রে পড়তে পারে
কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মবার্ষিকী পালন

কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মবার্ষিকী পালন

কলাপাড়া সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার আয়োজনে দিনটি উপলক্ষে কেক কাটা,ইফতার ও জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অন্যতম নেতৃবৃন্দের মধ্যে কলাপাড়া উপজেলা যুবলীগ নেতা রতন হাওলাদার, কেন্দ্রীয় মটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল মৃধা,মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রিয়াজ মৃধা,ধানখালী ইউনিয়ন যুবলীগ নেতা জাকারিয়া মৃধা,মহিপুর থানা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মিঠু, নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা এলাহী,সোহাগ,টিয়াখালী ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুল হাওলাদার, ছাত্রলীগ নেতা সাদ্দাম গাজী সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মশিউর রহমান শিমু মিরা বলেন, ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কলাপাড়া উপজেলা যুবলীগ ঢাকার রাজপথে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে আজকের জাতির জনকের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এসময় তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়নে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ সর্বদা রাজপথে ছিলো আছে ইনশাআল্লাহ থাকবে।
উল্লেখ্য, ৫ আগষ্ট পরবর্তী সময়ে শিমু মিরার নেতৃত্বে ঢাকায় একাধিক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha