সর্বশেষ আপডেট :
কলাপাড়ায় আ.লীগ কার্যালয় এখন বিএনপির নেত্রীর ‘গুদামঘর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় টিকা সংকট ও হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতার অভিযোগ দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রা: তৎকালীন সংসদে মহিববুর রহমানের জোরালো দাবি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করছি” — কালুরঘাটে মেজর জিয়ার আহ্বান দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত এখন গড়ে মাত্র ১০ দিনের—যা সম্ভাব্য বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে “খুব দ্রুতই গণবিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ”— নানক যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয়  যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক
‘টপ গান’ লুকে ম্যাক্রো, সানগ্লাস কম্পানির সেয়ার মূল্য বেড়ে ৪ মিলিয়ন ডলার

‘টপ গান’ লুকে ম্যাক্রো, সানগ্লাস কম্পানির সেয়ার মূল্য বেড়ে ৪ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক :

 

সম্প্রতি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সানগ্লাস পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিটি ভাইরাল হতেই হু হু করে বাড়তে শুরু করল চশমা প্রস্তুতকারক কোম্পানির শেয়ারের দাম। গত বৃহস্পতিবার আইভিশন টেক নামের ওই প্রতিষ্ঠানের শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ বেড়ে গেছে।

ম্যাক্রোঁর এই লুক নিয়ে ইন্টারনেটে রীতিমতো হুলুস্থুল পড়ে গেছে। অনেকেই তাকে ১৯৮৬ সালের বিখ্যাত সিনেমা ‘টপ গান’-এর নায়ক টম ক্রুজের সঙ্গে তুলনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মিম।

আইভিশন টেক জানিয়েছে, ম্যাক্রোঁ তাদের সহযোগী প্রতিষ্ঠান হেনরি জুলিয়ানের চশমা পরেছিলেন। মডেলটির নাম প্যাসিফিক এস-০১। তাদের ওয়েবসাইটে এর দাম দেখানো হয়েছে ৬৫৯ ইউরো।

আইভিশন টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানো ফুলচির বলেন, ‘বিষয়টি শেয়ারবাজারে নিশ্চিতভাবেই একধরনের চমক তৈরি করেছে।’
শেয়ারের এই উল্লম্ফনে ইতালীয় কোম্পানিটির বাজারমূলধন বা মার্কেট ক্যাপ এক ধাপে প্রায় ৩৫ লাখ ইউরো বেড়ে যায়। স্টেফানো ফুলচির জানান, ২০২৪ সালে তিনি নিজেই ম্যাক্রোঁকে এই চশমাটি পাঠিয়েছিলেন, তাই ছবিতে চশমাটি চিনতে তার কোনো ভুল হয়নি।

তবে ঘরের ভেতরে মিটিং চলাকালে ম্যাক্রোঁ কেন সানগ্লাস পরেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর। জানানো হয়েছে, চোখের একটি রক্তনালি ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তাকে চশমাটি পরতে হয়েছে। অবশ্য প্রেসিডেন্টের দপ্তর থেকে চশমার ব্র্যান্ডের নাম নিশ্চিত করা হয়নি।

মিলান স্টক এক্সচেঞ্জে গত বুধবারই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। অতিরিক্ত দাম বাড়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়। বৃহস্পতিবারও লেনদেন শুরুর পর শেয়ারের দামে রেকর্ড উল্লম্ফন দেখা যায়।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha