সর্বশেষ আপডেট :
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ৭.৬২ মিমি বুলেটের অভিযোগ: ‘ম্যাসিভ তদন্ত’ চেয়েও পাননি—সাখাওয়াত হোসেন এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ কলাপাড়ায় আওয়ামীলীগ অফিস খোলা নিয়ে শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগের মিথ্যাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার ড.মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার ঘোষণা যথাযোগ্য মর্যাদায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন  তিন দেশে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে কুয়াকাটায় বিএনপির বহিস্কৃত নেতার নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো জনতা  জামায়াত নেতার বিরুদ্ধে নির্বাচনে ইসলামি আন্দোলন থেকে প্রার্থী হওয়ায় সাইন্সল্যাব মসজিদের খতীব কে অব্যাহতির অভিযোগ
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার

ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মহিলা আওয়ামী লীগের আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যান।মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ‘ব্যবহৃত’ একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha