সর্বশেষ আপডেট :
যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয়  যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক তৃণমূলকে বিপদে রেখে জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন: কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগকে ঘিরে বিতর্ক পটুয়াখালী -৪ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি ইসলামী ব্যাংকে ‘আমীর কোটায়’ ২০ হাজার নিয়োগ, মেধা বিসর্জনের মহোৎসব কলাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মবার্ষিকী পালন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ বরগুনা জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল হালিম মোল্লা’র জানাজায় মানুষের ঢল
যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার

যুক্তরাষ্ট্রের ‘মহাপ্রহর’: বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ ভিসার দরজা! চমকে দেওয়া ঘোষণা, স্বপ্নভঙ্গের শঙ্কায় হাজারো পরিবার

অনলাইন ডেস্ক :

আমেরিকার স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ থমকে দাঁড়াতে হলো হাজারো বাংলাদেশিকে। সোমবার (২৩ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই যেন হাজারো স্বপ্নের বাগানে হিমেল হাওয়া বয়ে গেল!

‘হাই রিস্ক’ তালিকায় বাংলাদেশ: কেন এই বৈষম্য?

যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি অনুযায়ী, ২১ জানুয়ারি, ২০২৬ থেকে বাংলাদেশকে ‘হাই রিস্ক কান্ট্রি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, উগান্ডাসহ মোট ৭৫টি দেশ পড়েছে এই তালিকায়। ওয়াশিংটনের দাবি, যেসব দেশের নাগরিকরা আমেরিকার করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সহায়তা গ্রহণের হার ‘অত্যাধিক’, সেসব দেশের জন্যই এই ‘ভিসা বন্ধ’ ঘোষণা।

কূটনৈতিক অঙ্গনে তোলপাড়, অর্থনৈতিক উদ্বেগের মেঘ

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশকে ‘হাই রিস্ক’ তালিকাভুক্ত করার ঘটনা শুধু অভিবাসন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিই করেনি, বরং দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বৈশ্বিক ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য চুক্তির কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে যুক্তরাষ্ট্র এখন ‘সুবিধাজনক অবস্থানে’। ফলে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চাপ সৃষ্টি করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আতঙ্কিত অভিবাসনপ্রত্যাশীরা: কবে মিলবে ঠিকানা?

যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য তো বটেই, যারা সম্প্রতি ভিসার অপেক্ষায় ছিলেন তাদের জন্যও এটি এক ‘মৃত্যুফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন দূতাবাস অবশ্য এখন পর্যন্ত জানায়নি— এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে বা কবে পুনরায় ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

অভিযোগ উঠেছে, অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে সাধারণ মানুষকে যেন ‘জিম্মি’ করেই রাখা হয়েছে। এখন সবার চোখ ঢাকার মার্কিন দূতাবাস এবং ওয়াশিংটনের দিকে—এই ‘স্থগিতাদেশ’ কি চিরস্থায়ী রূপ নেয়, নাকি কূটনৈতিক সুরাহায় ফের খুলে যায় ভিসার দ্বার?

সবশেষ তথ্য: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ২১ জানুয়ারি থেকে। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha