কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন।
দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মহিব ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, বর্তমান পৌর আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া কলাপাড়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা যুবলীগের সহ সম্পাদক রাকিবুল হাসান রকির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন উপজেলা ছাত্রলীগীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা হাসিব গাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ নেতা আশিক তালুকদার ও ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা জয়নাল মৃধা।
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুল তালুকদার ও বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাইজিত বাপ্পির নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়।
অপরদিকে মহিপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়াইব খান ও সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, কলাপাড়া পৌর শ্রমিক লীগের সভাপতি রাহাত গাজী, কলাপাড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনি সরদার ও সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রাতুলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল খন্দকারের নেতৃত্বে এবং কুয়াকাটা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি মিলন পহলোয়ান ও সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদারের নেতৃত্বে কুয়াকাটায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।