সর্বশেষ আপডেট :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের ছায়া কি আবার ফিরছে?  ঐতিহাসিক দলিল: ‘বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া’ আন্তর্জাতিক নারী দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত  জ্বালানির ফাঁদ: বাংলাদেশ আবার ঋণের চক্রে পড়তে পারে ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ৭.৬২ মিমি বুলেটের অভিযোগ: ‘ম্যাসিভ তদন্ত’ চেয়েও পাননি—সাখাওয়াত হোসেন এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ কলাপাড়ায় আওয়ামীলীগ অফিস খোলা নিয়ে শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগের মিথ্যাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার
একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না: উপ-প্রেস সচিব

একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না: উপ-প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে-এমন শর্ত জানিয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে এক দিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশের ক্রিকেট বন্ধ হয়ে যাবে না।

এক বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অতীতেও বিভিন্ন দেশ নিরাপত্তা কিংবা রাজনৈতিক কারণে নির্দিষ্ট ভেন্যুতে খেলতে যায়নি। তিনি উদাহরণ টেনে বলেন, ২০০৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলেনি, ইংল্যান্ড জিম্বাবুয়েতে যায়নি এবং নিউজিল্যান্ড কানাডায় খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। তাতে তাদের ক্রিকেট বন্ধ হয়নি। একইভাবে বাংলাদেশ যদি একটি বিশ্বকাপে অংশ না নেয়, তাতেও দেশের ক্রিকেট থেমে যাবে না।

এদিকে, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে জানায়, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে আইসিসি গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha