সর্বশেষ আপডেট :
কলাপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের ছায়া কি আবার ফিরছে?  ঐতিহাসিক দলিল: ‘বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া’ আন্তর্জাতিক নারী দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত  জ্বালানির ফাঁদ: বাংলাদেশ আবার ঋণের চক্রে পড়তে পারে ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ৭.৬২ মিমি বুলেটের অভিযোগ: ‘ম্যাসিভ তদন্ত’ চেয়েও পাননি—সাখাওয়াত হোসেন এবার গণভোটে “হা” ভোট কমলো ১০ লাখ কলাপাড়ায় আওয়ামীলীগ অফিস খোলা নিয়ে শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগের মিথ্যাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়
কলাপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

কলাপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

পটুয়াখালী সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার ও সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীগের সভানেত্রী শেখ হাসিনার সার্বিক সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ (শনিবার) ঢাকায় একটি রেষ্টুরেন্টে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাম বিস্বাস এর উদ্যোগে আয়োজিত  ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি সোহাগ মুন্সী, বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল ইসলাম সোনা মিয়া, সাধারণ সম্পাদক মনিম হোসেন, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব খান, চাকা মাইয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার, লালুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রব  মুন্সি, চম্পাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ মৃধা সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পরে এই ইফতার মাহফিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মিলনমেলায় রূপ নেয়।
এসময় কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিস্বাস বলেন, দীর্ঘদিন মামলা হামলার কারনে আমরা এলাকায় যেতে পারছিনা। তারপরও সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে ইফতার মাহফিলের আয়োজন করছি এবং সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনার সার্বিক সুস্থতা কামনা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এই সুবাদে অনেকদিন পরে সবাইকে পেয়ে আমরা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।সবাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তাছাড়া তিনি আরো বলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সবসময় ঐক্যবদ্ধ ছিলো এবং ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভবিষ্যতেও সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করে যাবে।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha