সর্বশেষ আপডেট :
কারাগারে অসুস্থ রমেশ মারা গেলেন, সাবেক মন্ত্রী হয়েও পেলেন না নুন্যতম চিকিৎসা আওয়ামীলীগ বিহীন নির্বাচনে নেতাকর্মীদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস: নির্বাচন কমিশন কেবল “অ্যাডমিনের ভুল” বলে দায় ঢাকতে চায়! এবার দিল্লিতে শেখ হাসিনার সাথে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতাদের সাক্ষাৎ শেখ হাসিনার চুড়ান্ত নির্দেশনা! নৌকা নেই, ভোট নেই’: ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আরাফাতের রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তি ‘প্যারোলে’ মুক্তি মেলেনি, কারা ফটকে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম ‘বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনার ৫ দফা
কারাগারে অসুস্থ রমেশ মারা গেলেন, সাবেক মন্ত্রী হয়েও পেলেন না নুন্যতম চিকিৎসা

কারাগারে অসুস্থ রমেশ মারা গেলেন, সাবেক মন্ত্রী হয়েও পেলেন না নুন্যতম চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি :

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল এগারটায় অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি বন্দি অবস্থায় দিনাজপুর জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেনের বয়স ছিল ৮৩ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০০৯-২০১৪ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

গত কয়েক বছর ধরেই বিভিন্ন মামলায় তার স্বাস্থ্যের বিষয়েও নানা অভিযোগ ও খবর বাজারে এসেছে। ২০২৪ সালের ১৭ আগস্ট তাকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে মামলায় রিমান্ডে নেয়া হয় এবং একই বছরের আগস্টে তাকে অতর্কিতে আটক করে কারাগারে পাঠানোর খবর আসে।

এর আগে দেশের আলোচ্য ইস্যুতে উঠে এসেছে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন–এর মৃত্যুর ঘটনা, যা নিয়ে বিস্তর বিতর্ক ও মানবাধিকার উদ্বেগ তৈরি হয়েছে।

নূরুল মজিদ ২০২৪ সালের আগস্টে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্ক ও ক্ষোভও দেখা যায়, কারা কর্তৃপক্ষের চিকিৎসা ও হেফাজতের দিক নিয়ে প্রশ্ন উঠেছিল যদিও কর্তৃপক্ষ তা নিরসন করতে ব্যস্ত ছিল।

মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, গতকালের মতোই রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ও নির্বিচারে গ্রেপ্তার, মৃত্যুর মতো ঘটনা দেশকে আরও গভীর চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে।

প্রসঙ্গত, রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও জেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করেছিলেন। পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া রমেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবেও ছিলেন।

Please Share This Post in Your Social Media




© All rights reserved
কারিগরি সহায়তা: Amader Kotha